হিমসাগর আম – আমের রাজা
হিমসাগর আম বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরা অঞ্চলের একটি বিখ্যাত ও জনপ্রিয় জাত। সুগন্ধি, অতুলনীয় স্বাদ এবং আঁশবিহীন টেক্সচারের জন্য এই আমকে আমপ্রেমীরা “আমের রাজা” বলে ডাকেন।
পাকা হিমসাগর আমের ভিতরের রং হয় গাঢ় হলুদ থেকে হালকা কমলা। মিষ্টি ও রসালো এই আমের স্বাদ একবার মুখে পড়লেই ভুলা কঠিন! মূলত জুন মাসে এই আম গাছে পাকতে শুরু করে এবং মাসের শেষের দিকে বাজারে পাওয়া যায়। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া, মুর্শিদাবাদ, মালদহ ও হুগলীতেও এই আম চাষ হয়।
প্রশ্ন ১: হিমসাগর আম কখন পাওয়া যায়?
উত্তর: জুন মাসের শুরু থেকে শেষ পর্যন্ত।
প্রশ্ন ২: এই আমের বিশেষত্ব কী?
উত্তর: সুগন্ধি, মিষ্টি, আঁশবিহীন এবং রসে ভরপুর।
প্রশ্ন ৩: কোথা থেকে সংগ্রহ করা হয়?
উত্তর: রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরার নির্ভরযোগ্য বাগান থেকে।
প্রশ্ন ৪: আমের ওজন কত হয়?
উত্তর: গড়ে ২৫০ থেকে ৪০০ গ্রামের মধ্যে।
প্রশ্ন ৫: এই আম কি কেমিক্যালমুক্ত?
উত্তর: হ্যাঁ, সম্পূর্ণ প্রাকৃতিকভাবে পাকা, নিরাপদ ও কেমিক্যালমুক্ত।
জুন মাসের সেরা জাতের আম
মিষ্টি, রসে ভরা এবং আঁশবিহীন
রাজশাহী ও সাতক্ষীরা অঞ্চলের নির্বাচিত বাগান থেকে
টাটকা ও নিরাপদ প্যাকেজিং
ঘরে বসেই পাই ২৪-৪৮ ঘণ্টার মধ্যে ডেলিভারি